লেবাননে গির্জা ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনার মধ্যেই এক বিতর্কিত মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের সুরক্ষা দেয় এবং লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম হিজবুল্লাহর কবল থেকে বাঁচতে ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
তবে নেতানিয়াহুর এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একাধিক কনভেন্ট ও গির্জা ধ্বংস হয়েছে। বিশেষ করে গ্রিক ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠানের একটি কনভেন্ট গুঁড়িয়ে দেওয়া এবং ইসরায়েলি সেনাদের যিশু খ্রিস্টের মূর্তি অবমাননার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এমন এক সময়ে নেতানিয়াহু এই মন্তব্য করলেন যখন গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থী সদস্যদের উসকানিমূলক বক্তব্যও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
রিপোর্টারের নাম 























