সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের পুত্র আসাদুল মোড়ল (৪৫) এবং ইয়ার আলী মোল্লার পুত্র রুহুল আমিন মোল্লা (৩৯)। র্যাব জানিয়েছে, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























