ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শ্রমিক নেতা রিপন হত্যা মামলা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ২

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানা পুলিশ ও র‌্যাবের একটি যৌথ দল চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ কাজী ও রাসেল কাজী। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত রিপন কাজীকে গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে তার চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম সাতজনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

শ্রমিক নেতা রিপন হত্যা মামলা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬