ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি হামাস নেতা মোহাম্মদ দারবিশের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। গালিবাফ স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটনের সাথে তেহরানের গভীর মতপার্থক্য বিদ্যমান এবং ইসরায়েলের বিষয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে গালিবাফ বলেন, কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। তবে আলোচনার জন্য কেবল আলোচনা নয়, এর বাস্তব ফলাফল থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী মুসলিম দেশগুলো এবং ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর পাশে তেহরান সবসময় থাকবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর নির্ভর করা যে ফলপ্রসূ নয়, তা এখন অনেক মুসলিম রাষ্ট্রই অনুধাবন করছে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























