রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ট্রেড ইন্সট্রাক্টর, ডে-কেয়ার ইনচার্জ এবং অফিস সহায়কের মতো পদগুলোতে লোকবল নেওয়া হবে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রয়েছে। বিশেষ করে ট্রেড ইন্সট্রাক্টর ও ডে-কেয়ার ইনচার্জ পদে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, যারা ২০২২ সালের ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই; তারা পূর্বের আবেদনের ভিত্তিতেই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রিপোর্টারের নাম 

























