ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিগত সরকারের কোনো প্রকল্পই জনস্বার্থে ছিল না: বিদ্যুৎ উপদেষ্টা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া কোনো প্রকল্পই জনস্বার্থে ছিল না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ। তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যেই সব প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা দেশের অর্থনীতি ও জ্বালানি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ‘জাতীয় জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম।

উপস্থাপিত প্রবন্ধে বিগত সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমানোর পরামর্শ দেওয়া হয়। উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনরায় সচল করার গুরুদায়িত্ব এখন বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস ও তটিনীর কান্না

বিগত সরকারের কোনো প্রকল্পই জনস্বার্থে ছিল না: বিদ্যুৎ উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬