কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জনবল নিয়োগের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
রিপোর্টারের নাম 
























