দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির জন্য প্রয়োজনীয় কক্ষ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত সিজারের ফলে নবজাতকরা মায়ের শাল দুধ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের পুষ্টির ঘাটতি তৈরি করছে। এছাড়া তিনি হাম প্রতিরোধে সচেতনতা এবং ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইনের মজুত রয়েছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন। রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার আগে হাসপাতাল না ছাড়ার পরামর্শও দেন তিনি।
রিপোর্টারের নাম 






















