ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ওড়িশা উপকূলে মৌসুমি নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অভ্যন্তরীণ ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। ফলে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ভারি বর্ষণে পাহাড়ধস: নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার প্রাণহানি

ওড়িশা উপকূলে মৌসুমি নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬