ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে মো. বেলাল হোসেন (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বেলাল ফটিকছড়ি উপজেলার ধলিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর সন্দেহে স্থানীয়রা বেলালকে আটক করে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিহতের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় উদ্যোগ: ৫৩৯টি বিদ্যালয়ে হবে আধুনিক অবকাঠামো

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬