ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং তাদের দুই ছেলে শুকুরদি ও মাসুদ রানা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং স্বর্ণ-রূপার আংটিসহ মাদক ব্যবসার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রহমান একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়িতে মাদকের চালান এনে প্যাকেটজাত করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৬ টাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি, পদ ২৮০টি

চাঁপাইনবাবগঞ্জে পৌনে তিন কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬