ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সহায়তার ক্ষেত্রে দল-মত নয়, প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান এটিএম আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকারি বা যেকোনো আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে মানুষের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের অসহায়ত্ব ও দারিদ্র্যকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে। শনিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল বৈষম্য দূর করা। তাই নতুন বাংলাদেশে কোনো ধরনের স্বজনপ্রীতি বা বৈষম্য কাম্য নয়। তিনি আরও উল্লেখ করেন যে, সংসদ সদস্য হিসেবে পাওয়া সরকারি বরাদ্দের একটি টাকাও তিনি ব্যক্তিগত বা অসৎ কাজে ব্যয় করবেন না এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিগত কয়েক দশকের পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি জনগণের কাছে কিছুটা সময় প্রার্থনা করেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব ধর্মই মানুষকে নৈতিকতা ও সুপথে চলার শিক্ষা দেয়। তাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদায়ী জুন মাসে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ: আশঙ্কাজনক হারে বাড়ছে দুর্ঘটনা

সহায়তার ক্ষেত্রে দল-মত নয়, প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান এটিএম আজহারের

আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬