ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কটিয়াদীতে মাদক ও জুয়া নির্মূলে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়ার আগ্রাসন বন্ধের দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে কটিয়াদী পৌরসভার কদমতলা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পাশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ‘মাদক নির্মূল কমিটি’ ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর ফলে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তন হলেও স্থানীয় অপরাধীদের দৌরাত্ম্য কমেনি।

এলাকাবাসীর উদ্যোগে গঠিত মাদক নির্মূল কমিটির সদস্যরা জানান, তারা নিয়মিত অভিযান চালিয়ে মাদকসেবী ও কারবারিদের আটক করে প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন। তবে একটি প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

কটিয়াদীতে মাদক ও জুয়া নির্মূলে ফুঁসে উঠেছে এলাকাবাসী

আপডেট সময় : ০৩:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬