ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঝালকাঠিতে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার সকালে হাসপাতালের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও রহস্যজনক কারণে হাসপাতালটি এখনো জনসেবার জন্য উন্মুক্ত করা হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০২৩ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনো কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা শুরু হয়নি। ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের অন্যান্য জেলায় সমমানের হাসপাতালগুলো চালু থাকলেও ঝালকাঠিতে কেন এই দীর্ঘসূত্রতা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বক্তারা অবিলম্বে সব প্রশাসনিক ও কারিগরি জটিলতা কাটিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এই মানববন্ধনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঝালকাঠিতে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬