ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য ও অবমাননার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগ নিহিত রয়েছে। তবে সম্প্রতি কিছু ব্যক্তি এই আন্দোলনের মহিমা ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড চালিয়েছেন। শান্তা ফারজানা নামের এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের ভিডিও প্রকাশ করে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অন্যদিকে, মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে একটি পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও আন্দোলনের স্পিরিটবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

আপডেট সময় : ০১:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬