ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জেন-জি প্রজন্মকে ‘অলস ও অতি-উদারপন্থী’ বলে সমালোচনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের বর্তমান তরুণ প্রজন্ম বা ‘জেনারেশন জেড’-এর কর্মস্পৃহা এবং আদর্শ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, এই প্রজন্মের একটি বড় অংশ অলস এবং তারা তথাকথিত ‘লিবারেল’ বা অতি-উদারপন্থী চিন্তাধারায় আচ্ছন্ন। লেভিট দাবি করেন, তরুণদের এই মানসিকতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উদারপন্থী শিক্ষকরা দায়ী।

লেভিট তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমেরিকার ভিত্তি গড়ে উঠেছে কঠোর পরিশ্রম এবং মেধার ওপর, যা বর্তমান তরুণদের একাংশের মধ্যে অনুপস্থিত। তিনি রসিকতা করে বলেন, যারা যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট, তাদের কিউবা বা ইরানে পাঠানো হলে তারা দ্রুতই বুঝতে পারবে নিজ দেশ কত উন্নত এবং দ্রুত ফিরে আসতে চাইবে। এছাড়া অনেক অভিভাবক তাদের সন্তানদের ধর্মীয় বা হোম-স্কুলিংয়ে পাঠাচ্ছেন যাতে তারা এ ধরনের রাজনৈতিক আদর্শ থেকে দূরে থাকতে পারে।

এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, লেভিট তরুণদের বাস্তব অর্থনৈতিক চ্যালেঞ্জ, যেমন—উচ্চ আবাসন ব্যয় এবং শিক্ষা ঋণের বোঝা উপেক্ষা করে একপাক্ষিক মন্তব্য করেছেন। অনেক বিশেষজ্ঞের মতে, কাঠামোগত সমস্যার কারণে তরুণরা যে চাপের মুখে রয়েছে, তা অনুধাবন না করে তাদের অলস বলাটা বাস্তবতাবিবর্জিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

জেন-জি প্রজন্মকে ‘অলস ও অতি-উদারপন্থী’ বলে সমালোচনায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

আপডেট সময় : ০৩:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬