ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করার লক্ষে রাজধানীতে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘আলোর প্রভাত’ ও ‘নাগরিক পরিষদ’-এর যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি মাতুয়াইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা হাততালি দিয়ে এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ-যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ ও পুরো রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে হলে যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু এবং শাহরিয়ার স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক কারবারি ও সরবরাহকারীরা জাতির শত্রু। এদের নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬