ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

রামমন্দিরের পর এবার ভারতের বদ্রীনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্ত শুরু

ভারতের অযোধ্যার রামমন্দিরের পর এবার উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধামে ভক্তদের দেওয়া অনুদান ও সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (বিকেটিসি) একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার মন্দির কমিটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় মন্দিরের অর্থ ও সামগ্রী চুরির তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ‘ভৈরব সেনা’ নামক একটি সংগঠন এই আর্থিক অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছে। বিশেষ করে মন্দির কমিটির সভাপতির এক সহকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি কোনো ব্যক্তিগত সহকারী নন, বরং একজন স্থায়ী সরকারি কর্মচারী।

মন্দির কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান সিং রাঙ্গাদ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মচারীদের কাছ থেকে লিখিত কৈফিয়ত চাওয়া হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ১৯৩৯ সালের মন্দির কমিটি আইন ও কর্মচারী আচরণ বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

রামমন্দিরের পর এবার ভারতের বদ্রীনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্ত শুরু

আপডেট সময় : ০৩:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬