ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘তারেক রহমানকে ১০ বছর সময় দিন, দেশ বদলে যাবে’: জুলাই যোদ্ধা শাহিন মালু

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন মালু দেশের সমৃদ্ধির স্বার্থে বিএনপি নেতা তারেক রহমানকে ১০ বছর সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে শাহিন মালু বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, তারেক রহমানকে এক দশক সময় দিলে বিদেশের মাটিতে কাজের জন্য যাওয়ার পরিবর্তে বিদেশিরাই বাংলাদেশে কাজ করতে আসবে। এ সময় তিনি অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপিপন্থী আহত ও নিহতদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে।

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দলের জন্য ত্যাগ স্বীকার করেও আজ তিনি ক্রাচের ওপর ভর দিয়ে চলছেন। তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের অন্য অনেক নেতা সুযোগ-সুবিধা পেলেও প্রকৃত ত্যাগীরা বঞ্চিত হচ্ছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জিয়া পরিবারের ত্যাগের কথাও স্মরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

‘তারেক রহমানকে ১০ বছর সময় দিন, দেশ বদলে যাবে’: জুলাই যোদ্ধা শাহিন মালু

আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬