ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দেশের সব উপজেলা হাসপাতালে বসবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রান্তিক পর্যায়ের রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে কিডনি জটিলতায় আক্রান্ত রোগীদের ডায়ালাইসিসের জন্য আর কষ্ট করে ঢাকা বা বড় শহরে যেতে হবে না।

শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি হাসপাতালে অন্তত ১০ শয্যার একটি করে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। বর্তমান সরকার কেবল স্বাস্থ্য খাতেই নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের সব উপজেলা হাসপাতালে বসবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬