জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় দুই ছাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মুচলেকা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত দেবাশীষ ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি একজন ছাত্রদল নেতার সঙ্গে ক্যাম্পাসে অবস্থান করছিলেন। ছাত্রীদের ছবি তোলার বিষয়টি স্বীকার করে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিয়ারের ক্যান উদ্ধার করা হয়, যা পরবর্তীতে ধ্বংস করা হয়। সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মানবিক দিক বিবেচনা করে এবং ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























