ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাদারীপুরে স্কুলশিক্ষককে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা

মাদারীপুরের কালকিনিতে প্রকাশ্য দিবালোকে এক স্কুলশিক্ষককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসী। আক্রান্ত শিক্ষক রাজন শিকদার কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ শিকদারের ছেলে এবং ১৫৮ নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজন শিকদার যখন বাড়ি ফিরছিলেন, তখন আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশি অস্ত্র ও রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের নৃশংস পিটুনিতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একপর্যায়ে তার পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি হাসপাতালে ভর্তি করেন।

একজন মানুষ গড়ার কারিগর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন বর্বরোচিত হামলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসী দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন বাংলাদেশের শাসনব্যবস্থা বারবার স্বৈরতন্ত্রের দিকে ঝোঁকে? একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

মাদারীপুরে স্কুলশিক্ষককে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আপডেট সময় : ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬