ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকার ও ১১ দলীয় প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় রাজনৈতিক নেতারা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টায় তারা ইরানে পৌঁছান। প্রতিনিধিদলের সদস্যরা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়ে মরহুম নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আগামী ৯ জুলাই তাকে নিজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী এই নেতার শাহাদাত বরণ বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বাংলাদেশ থেকে যাওয়া এই প্রতিনিধিদলে ১০ জন সদস্য রয়েছেন, যারা জানাজা শেষে দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকার ও ১১ দলীয় প্রতিনিধিদল

আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬