ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উন্নয়নে বৈষম্য হলে বাঘের গর্জন দেওয়া হবে: ডা. শফিকুর রহমান

জাতীয় উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হলে প্রয়োজনে বাঘের গর্জন দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের ক্ষেত্রে তা হচ্ছে না। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, অতীতে এমন বৈষম্য মেনে নেওয়া হলেও বর্তমানে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

নেত্রকোনার স্থানীয় সম্ভাবনা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই অঞ্চলে সাদামাটির পাহাড় ও সিলিকন বালির মতো প্রাকৃতিক সম্পদ থাকলেও পর্যাপ্ত কলকারখানা গড়ে ওঠেনি। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদ। পাশাপাশি মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংসদে খোদ একজন সংসদ সদস্য মাদক প্রবেশের রুট নিয়ে কথা বলেছেন, অথচ তিনি নিজেই তা বন্ধে কার্যকর ভূমিকা রাখছেন না। মাদক কেবল যুবসমাজ নয়, বয়স্কদেরও গ্রাস করছে উল্লেখ করে তিনি এটি পুরোপুরি নির্মূলের দাবি জানান।

সীমান্ত পরিস্থিতি এবং অনুপ্রবেশ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ভারত বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও নিজের দেশ রক্ষায় বুক চিতিয়ে দাঁড়াবে এবং দেশের এক ইঞ্চি জায়গাও কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি সরকারই দাবি করে পরিস্থিতি ভালো, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সভায় জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

উন্নয়নে বৈষম্য হলে বাঘের গর্জন দেওয়া হবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬