ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সাঈদীর সাক্ষী বালী অপহরণ মামলা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সুখরঞ্জন বালীকে অপহরণ করা হয়। ওই সময় ফজলুর রহমান ডিবি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। অপহরণের পর বালীকে অবৈধভাবে ভারতে পুশব্যাক করা হয়েছিল, যেখানে তাকে দীর্ঘ পাঁচ বছর কারাভোগ করতে হয়। দেশে ফিরে ২০২৫ সালের ২২ আগস্ট তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই তৎকালীন এই ডিবি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান তথ্য কর্মকর্তা

সাঈদীর সাক্ষী বালী অপহরণ মামলা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬