ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লোহাগাড়ায় মহাসড়ক ও ফুটপাত দখল করে রমরমা চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোটরস্টেশন এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে কয়েকশ অবৈধ দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এই অবৈধ বাণিজ্যের কারণে সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে ২০০টিরও বেশি ভাসমান দোকান বসিয়ে মাছ, সবজি ও কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। দোকানিদের অভিযোগ, ব্যবসা টিকিয়ে রাখতে তাদের প্রতিদিন ২০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এই চাঁদার ভাগ যায় তথাকথিত শহর পরিচালনা কমিটির পকেটে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তন হলেও ফুটপাত দখলের চিত্র বদলায়নি; বরং নতুন কমিটির আড়ালে চাঁদাবাজি অব্যাহত রয়েছে।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক ঘণ্টা পার হতেই আবারও আগের অবস্থায় ফিরে যায় এলাকাটি। এই জনদুর্ভোগ নিরসনে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে বড় বন্যার আশঙ্কা: ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় দীর্ঘস্থায়ী হতে পারে পানি

লোহাগাড়ায় মহাসড়ক ও ফুটপাত দখল করে রমরমা চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

আপডেট সময় : ০২:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬