ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর কলেজছাত্র সৌরভ

জামালপুরের ব্যস্ত সড়কে বিকেল নামলেই দেখা মেলে এক ব্যতিক্রমী দৃশ্যের। একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ ভ্যানে রঙিন টি-শার্ট ও জার্সি সাজিয়ে ক্রেতাদের সামলাচ্ছেন এক তরুণ। তিনি কোনো পেশাদার হকার নন, বরং জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আকিজুল ইসলাম সৌরভ। মাত্র ২১ বছর বয়সেই তিনি দেখিয়েছেন, ইচ্ছা থাকলে পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হওয়া সম্ভব।

সৌরভের এই উদ্যোগের পেছনে রয়েছে এক বড় স্বপ্ন। তিনি আর দশজন শিক্ষিত তরুণের মতো চাকরির পেছনে হন্যে হয়ে ঘুরতে চান না, বরং নিজেই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান তৈরি করতে চান। বাবার কাছ থেকে ব্যবসার হাতেখড়ি নিয়ে মাত্র ৭০ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেন এই ভ্রাম্যমাণ কাপড়ের দোকান। এর মধ্যে বড় অংশ ব্যয় করেছেন ভ্যানটি আকর্ষণীয় করে তৈরি করতে, আর বাকি টাকায় কিনেছেন মানসম্মত পোশাক।

প্রতিদিন কলেজ শেষ করে বই-খাতা রেখে সৌরভ নেমে পড়েন জীবনযুদ্ধে। শহর ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন রাত পর্যন্ত। সৌরভের মতে, ভ্রাম্যমাণ দোকান হওয়ায় তিনি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন, যা তার বিক্রি বাড়াতে সাহায্য করে। নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি এই ব্যবসা তাকে দিয়েছে আত্মনির্ভরশীল হওয়ার সাহস। সৌরভের এই পরিশ্রম ও স্বপ্ন এখন স্থানীয় অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল নেতা

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিভোর কলেজছাত্র সৌরভ

আপডেট সময় : ১২:৫৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬