ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’: মেঘের উপর থেকে ছুটে চলা লাল বজ্রপাত

মহাকাশে প্রতিনিয়ত ঘটে চলা মহাজাগতিক বিস্ময়কর ঘটনাগুলো বিজ্ঞানীদের গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচন করছে। তেমনই একটি রহস্যময় বিষয় হলো মহাকাশের বজ্রপাত। আকাশে মেঘের ফাঁকে বিদ্যুৎ চমকাতে আমরা সবাই দেখি। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা সাধারণ বজ্রপাতের চেয়েও হাজার গুণ শক্তিশালী ও উজ্জ্বল লাল রঙের এক অদ্ভুত বজ্রপাতের ঘটনা পর্যবেক্ষণ করেছেন, যা মেঘের ওপর থেকে মহাকাশের দিকে ছুটে যায়। কল্পবিজ্ঞানের মতো মনে হলেও বাস্তবে এই অলৌকিক আলোক ঘটনার নাম ‘রেড স্প্রাইটস’ (Red Sprites)। সম্প্রতি বিশ্বজুড়ে মহাকাশচারী এবং বিজ্ঞান-আলোকচিত্রীদের ক্যামেরায় এই বিরল লাল বজ্রপাতের কিছু অবিশ্বাস্য ও মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়েছে, যা নিয়ে বিজ্ঞানপাড়ায় এখন তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ডের ওমারামা ক্লে ক্লিফসে। রাতে আকাশগঙ্গা বা মিল্কিওয়ের ছবি তুলতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের টম রে এবং স্পেনের ড্যান জাফ্রা ও হোসে কান্তাব্রানা। ছবি তোলার সময় ঝড়-বৃষ্টি শুরু হতেই হোসে তার ক্যামেরার ফাইলে হঠাৎ আবিষ্কার করেন এক অলৌকিক দৃশ্য। সাধারণ বজ্রপাত যেখানে মাটির দিকে নেমে আসে, সেখানে মেঘের ওপর থেকে ঊর্ধ্বমুখী হয়ে মহাশূন্যের দিকে ছুটে গেছে গাঢ় লাল রঙের আলোর ফোয়ারা। মাত্র এক মিলিসেকেন্ডের (এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ) জন্য স্থায়ী হওয়ায় খালি চোখে এটি দেখা প্রায় অসম্ভব। কিন্তু কাকতালীয়ভাবে টম রে ঠিক সেই মুহূর্তেই আকাশের দিকে তাকিয়ে ছিলেন এবং ইতিহাসের অন্যতম সেরা ‘রেড স্প্রাইটস’ ও ‘মিল্কিওয়ে’ একই ফ্রেমে বন্দি করার বিরল গৌরব অর্জন করেন।

বিজ্ঞানীরা জানান, রেড স্প্রাইটস হলো বায়ুমণ্ডলের ওপরের স্তরে (আয়নোস্ফিয়ার) ঘটা এক ধরনের বৈদ্যুতিক শক্তির তীব্র বিস্ফোরণ। তীব্র বজ্রঝড়ের সময় মেঘের ধনাত্মক চার্জের কারণে এটি তৈরি হয়। এগুলো দেখতে কোনোটি স্তম্ভ, কোনোটি গাজর, আবার কোনোটি বিশালাকার জেলিফিশের মতো দেখায়।

১৯৮৯ সালে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দুর্ঘটনাবশত প্রথমবার এর ছবি তুলতে পেরেছিলেন। বিজ্ঞানীদের কাছে এই লাল বজ্রপাত কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পাঠানো ছবিতে। মেক্সিকো ও আমেরিকার ওপর দিয়ে প্রদক্ষিণ করার সময় মার্কিন নভোচারী নিকোল আইয়ার্স মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে একটি দানবাকৃতির রেড স্প্রাইটের ছবি তোলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজায়নের বার্তা

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’: মেঘের উপর থেকে ছুটে চলা লাল বজ্রপাত

আপডেট সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬