ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে এডিবির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে কেনা বাইসাইকেল, সেলাই মেশিন, ছাগল ও হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিএনপি ও জামায়াত নেতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে এক মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দকৃত বাইসাইকেল জালিয়াতির মাধ্যমে নিজের নাতিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রের নামে বরাদ্দ হওয়া বাইসাইকেলটি নিজেই স্বাক্ষর করে নিয়ে যান। পরে তিনি সেটি তার নাতিকে উপহার হিসেবে দেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বুধবার দুপুরে বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দিতে বাধ্য হন ওই জামায়াত নেতা।

ভুক্তভোগী ছাত্র জানায়, তার জন্য বরাদ্দ আসা সাইকেলটি প্রথমে তাকে দেওয়া হয়নি। তবে সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে তা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শুধু জামায়াত নেতাই নন, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধেও সরকারি মালামাল স্বজনদের মাঝে বিতরণের অভিযোগ উঠেছে। জামায়াত নেতা তাজুল ইসলাম প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে, তার নাতিকে সাইকেলটি দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে পুকুরপাড়ে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু, এলাকায় ক্ষোভ

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬