ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ঢাকা-ভাঙ্গা রেলপথে সিগন্যাল সরঞ্জাম চুরি: বড় দুর্ঘটনার শঙ্কায় ট্রেন চলাচল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নবনির্মিত ঢাকা-ভাঙ্গা রেলপথে সিগন্যালিং ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ক্যাবল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে আধুনিক এই রেলপথে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে মাদারীপুরের শিবচর অংশে বারবার ট্র্যাক পটসহ অন্যান্য সরঞ্জাম চুরি হওয়ায় রেলওয়ের স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে পড়ছে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে শিবচর ও পদ্মা রেলওয়ে স্টেশনের বিভিন্ন পয়েন্ট থেকে কয়েক দফায় মূল্যবান সিগন্যাল সরঞ্জাম খুলে নিয়ে গেছে চোরচক্র। এর ফলে ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ঝুঁকি এড়াতে রেলকর্মীরা ম্যানুয়াল পদ্ধতিতে ‘লুক স্টিক’ ও পেপার লাইন ক্লিয়ার ব্যবহার করে ট্রেন সচল রাখছেন, যা অত্যন্ত সময়সাপেক্ষ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের এই রেলপথে নিরাপত্তার এমন ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলপথে নিয়মিত টহল বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

ঢাকা-ভাঙ্গা রেলপথে সিগন্যাল সরঞ্জাম চুরি: বড় দুর্ঘটনার শঙ্কায় ট্রেন চলাচল

আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬