ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বকশীগঞ্জে বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন মোতালেব সরকার। পরদিন সকালে বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

বকশীগঞ্জে বাড়ির আঙিনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬