ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মহিলা জামায়াতের শুভেচ্ছা ও দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পরীক্ষায় বসার আহ্বান জানান।

বিবৃতিতে অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশের মাধ্যমে তারা যেন দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে, সেই দোয়াও করা হয় বিবৃতিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মহিলা জামায়াতের শুভেচ্ছা ও দোয়া

আপডেট সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬