ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ব্রাজিলের জয় উদযাপন ঘিরে সালিশে হামলা, বিএনপি নেতা নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরের নবোদয় বাজার এলাকায় ব্রাজিলের ফুটবল দলের জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধ মীমাংসার সালিশ বৈঠকে হামলার ঘটনায় মো. আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. সাদ্দাম (৩৫)।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবুল বাসার বাদশা আদাবর নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক এবং আহত সাদ্দাম একই ইউনিটের সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিলের ম্যাচ শেষে নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে বিজয় উদযাপন করছিলেন। এ সময় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পরে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে একটি দোকানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আবুল বাসার বাদশা ও সাদ্দামের হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবুল বাসার বাদশাকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বাদশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত রিপন, নিরব, পারভেজ ও মাসুম একটি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

ব্রাজিলের জয় উদযাপন ঘিরে সালিশে হামলা, বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬