ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল কিশোরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়ান মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্ন নিতে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহীরা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যায়। শেরপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল কিশোরের

আপডেট সময় : ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬