পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে দেশটির সেনাবাহিনী। গত মঙ্গলবার বিভিন্ন সামরিক অবস্থানে সন্ত্রাসীদের চালানো সমন্বিত হামলা প্রতিহত করে পাল্টা অভিযানে চার শতাধিক সশস্ত্র সন্ত্রাসীকে নির্মূল করেছে সেনাবাহিনী। এই অভিযানে সেনাবাহিনীর তিন সদস্যও প্রাণ হারিয়েছেন।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরবা ও লিপতাকো অঞ্চলের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। বিমান বাহিনীর সহায়তায় স্থল ইউনিটগুলো অত্যন্ত শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং আড়াই শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















