ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নরসিংদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে রায়পুরা থানার কনস্টেবল আব্দুল আলীম আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম মুন্সিকে গ্রেপ্তারে রায়পুরা থানার একটি দল সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। আসামিকে নিয়ে ফেরার পথে ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় সেলিম মুন্সিকে। তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারের পর নারী-পুরুষের একটি বড় ভিড় সৃষ্টি হয় এবং সেই সুযোগেই আসামি পালিয়ে যায়। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক মাহমুদা বেগম: এক মহীয়সী মায়ের স্মরণে কিছু স্মৃতি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই

আপডেট সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬