ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

নীলফামারীর ডোমারে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জামেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের বনওয়ারী মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জামেলা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বলদিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামেলা বেগম ডোমার এলাকায় ছেলের বাসায় অবস্থান করছিলেন। রাতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতাল থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। বনওয়ারী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জামেলা বেগম পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী সামান্য আহত হয়েছেন।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটিকে পুলিশ জব্দ করেছে। ডোমার থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোট উপেক্ষা করেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মার্টিনেজ

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

আপডেট সময় : ০৩:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬