ইরানের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা এক বিবৃতিতে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি ‘অলঙ্ঘনীয় সীমা’। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই এই সক্ষমতা নিয়ে কথা বলবে না তেহরান।
মাজিদ ইবনে আল-রেজা আরও উল্লেখ করেন যে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য অপরিহার্য এবং এই কর্মসূচি কোনোভাবেই থামানো হবে না। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হলে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিশেষ করে এ অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোই স্থিতিশীলতার একমাত্র পথ।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালিসহ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোরই। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় প্রকৃত নিরাপত্তা অর্জন সম্ভব নয়। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























