ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

তানোর হাসপাতালে মৃত গৃহবধূর কানের দুল চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখে মালি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক গৃহবধূর কানের সোনার দুল চুরির অভিযোগ উঠেছে হাসপাতালের এক মালির বিরুদ্ধে। অভিযুক্ত রায়হান আলীকে স্থানীয় জনতা আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে হেফাজতে নেয়। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যটি ধরা পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে লিপি বেগম নামের এক গৃহবধূ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর জরুরি বিভাগের বেডে থাকা অবস্থায় তার কানের সোনার রিং কৌশলে খুলে নেন মালি রায়হান। দাফন শেষে স্বজনরা কানের দুল খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। সেখানে স্পষ্টভাবে মালিকে দুল খুলে নিতে দেখা যায়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অবস্থায় রোগীর সেবা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি স্বজন সেজে সেখানে প্রবেশ করেন। প্রথমে চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে রায়হান দাবি করেন যে, তিনি দুলটি অন্য এক নারীর হাতে দিয়েছেন। তবে ওই নারীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চরাঞ্চলের ভাগ্যবদল: বাড়ির আঙিনায় সবজি চাষে স্বাবলম্বী জামফুল বেগম

তানোর হাসপাতালে মৃত গৃহবধূর কানের দুল চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখে মালি আটক

আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬