ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মাত্র দুই হাজার টাকার লোভে জোড়া খুন: কারাগারে অনুশোচনায় দগ্ধ গৃহকর্মী আয়েশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তার এখন কারাগারের চার দেয়ালের মাঝে বন্দি। অভাবের তাড়নায় মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে যে নৃশংসতা তিনি চালিয়েছিলেন, তার জন্য এখন প্রতি মুহূর্তে অনুতপ্ত হচ্ছেন। কারাগারে কাটানো প্রতিটি ক্ষণ তার কাটছে স্বামী ও সন্তানের মুখ মনে করে আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে।

২০২৫ সালের ডিসেম্বরে শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে খুন করেন আয়েশা। ঘটনার বিবরণে জানা যায়, গৃহকর্ত্রীর ব্যাগ থেকে টাকা চুরির বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তিনি কুড়িয়ে পাওয়া একটি সুইচ গিয়ার দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে থাকা আয়েশা নিজের অপরাধ স্বীকার করেছেন। অভাব আর ভুল সিদ্ধান্তের কারণে একটি সাজানো পরিবার ধ্বংস করার পাশাপাশি নিজের জীবনকেও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এই নারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার মেঘনায় আঞ্চলিক সড়ক থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মাত্র দুই হাজার টাকার লোভে জোড়া খুন: কারাগারে অনুশোচনায় দগ্ধ গৃহকর্মী আয়েশা

আপডেট সময় : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬