রংপুরের বদরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও স্থানীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। রোববার সকালে তিনি স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গার্ড অব অনার ও অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য স্টেশনের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দেশে বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে দ্রুত সেবা নিয়ে পৌঁছাতে হবে। পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় স্টেশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এমপি আজহার। পরিদর্শনে তার সঙ্গে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























