ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ১২ দিনের অনশন, চাঞ্চল্য কুমিল্লায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। গোপালগঞ্জ থেকে আসা ওই তরুণীর নাম মোসাম্মৎ নুসরাত জাহান। তার দাবি, চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে কুমিল্লায় নিয়ে আসা হলেও এখন সাইফুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।

ভুক্তভোগী তরুণী জানান, সাইফুল তাকে এক আত্মীয়ের বাড়িতে রেখে পালিয়ে যান। পরে তার সঠিক ঠিকানা খুঁজে বের করে বাড়িতে পৌঁছালে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আকবর আলাউল সালিশি বৈঠক ডাকলেও অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। বর্তমানে সাইফুলের পরিবারের সদস্যরাও বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। নুসরাত জাহানের অনশনের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত এর সুষ্ঠু সমাধান দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ফের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর ১২ দিনের অনশন, চাঞ্চল্য কুমিল্লায়

আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬