ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া ছিনতাইকারী চক্র: আতঙ্কে যাত্রীরা, ঝুঁকিতে ২০ রুট

চট্টগ্রাম মহানগরীর জেলগেট থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কেন্দ্রীয় কারাগার, আদালত ভবন এবং পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক কার্যালয় অবস্থিত। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কড়া নজরদারির এলাকায় দিনদুপুরেই বাসে চলছে সংঘবদ্ধ ছিনতাইচেষ্টা। কেবল এই রুটেই নয়, নগরীর অন্তত ২০টি পয়েন্টে বর্তমানে যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্প্রতি জেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে একদল ছিনতাইকারী উঠে সাধারণ যাত্রীদের ঘিরে ধরে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক মিনিট ধরে এই তাণ্ডব চললেও সেখানে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি। নগরীর নিউ মার্কেট, লালদীঘি ও কোতোয়ালি সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিতভাবে পকেটমার ও ছিনতাইকারী চক্র সক্রিয় থাকলেও তাদের দমনে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।

পরিবহন সংশ্লিষ্ট ও স্থানীয়দের তথ্যানুযায়ী, নগরীর বিভিন্ন রুটে ছিনতাইকারীরা বিশেষ কৌশলে যাত্রীদের গলার চেইন বা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রশাসনের বিভিন্ন ইউনিট দায়িত্বরত থাকলেও এসব অপরাধী চক্রকে শনাক্ত বা নির্মূল করার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা কাজ করছে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া ছিনতাইকারী চক্র: আতঙ্কে যাত্রীরা, ঝুঁকিতে ২০ রুট

আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬