ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চট্টগ্রামে তরুণদের সচেতনতামূলক আয়োজন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) এই আয়োজনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দৃষ্টি চট্টগ্রাম ও ইপসার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও সলিডার সুইস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকট এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়; নদীভাঙন ও তীব্র দাবদাহের মতো প্রাকৃতিক বিপর্যয়ই তার প্রমাণ। এই সংকট মোকাবিলায় তরুণদের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশের টেকসই পরিবর্তন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে চট্টগ্রামের মেধাবী তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় যেকোনো ইতিবাচক আন্দোলনে গণমাধ্যম সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চট্টগ্রামে তরুণদের সচেতনতামূলক আয়োজন

আপডেট সময় : ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬