ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে শিশু এনায়েত, সাতকানিয়ায় শোকের ছায়া

খেলার সময় পাওয়া এক সামান্য চোট যে প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারেনি কেউ। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে খেলাধুলা করার সময় গুরুতর আহত হয় এনায়েত। প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তবে চমেক হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে দ্রুত নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই শিশু।

এনায়েতের অকাল মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোক নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এনায়েত ছিল অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের। তার এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বুধবার বাদ আসর সাতকানিয়া শাহী জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে শিশু এনায়েত, সাতকানিয়ায় শোকের ছায়া

আপডেট সময় : ১২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬