ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, আসছে ইউজারনেম ব্যবহারের নতুন সুবিধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা বৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিজের ফোন নম্বর প্রকাশ না করেই কেবল ‘ইউজারনেম’ ব্যবহার করে চ্যাট করা যাবে। মূলত অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বর শেয়ার করার দ্বিধা দূর করতেই এই নতুন ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা-র মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের মধ্যেই এই ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো ইউজারনেম বেছে নেওয়ার এবং তা সংরক্ষণের সুযোগ পাবেন। তবে ইউজারনেম ব্যবহার করা বাধ্যতামূলক নয়; যারা আগের মতো ফোন নম্বর ব্যবহার করতে চান, তারা তা চালিয়ে যেতে পারবেন। এছাড়া অবাঞ্ছিত মেসেজ ব্লক বা রিপোর্ট করার সুবিধাও আগের মতোই বহাল থাকবে।

বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও এর অপব্যবহার নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো পাবলিক প্রোফাইল হবে না বরং কেবল গোপনীয়তা রক্ষার মাধ্যম হিসেবে কাজ করবে। বর্তমানে এই সুবিধাটি শুধু মোবাইল অ্যাপের সেটিংস থেকে ব্যবহার করা যাবে, ওয়েব বা ডেস্কটপ সংস্করণে এখনই এটি পাওয়া যাচ্ছে না। ব্যবহারকারীরা চাইলে কিউআর কোড বা লিংকের মাধ্যমেও সরাসরি ইউজারনেমে যুক্ত হতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করবে না ইরান

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, আসছে ইউজারনেম ব্যবহারের নতুন সুবিধা

আপডেট সময় : ১০:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬