ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সাইবার নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ফিনিক্স সামিট ২০২৬’

দেশের ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখা এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই বৃহৎ কনভারজেন্স প্ল্যাটফর্মটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) সফলভাবে সম্পন্ন হয়। সম্মেলনে সরকারি নীতিনির্ধারক, দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা ও সফট পাওয়ারকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিতে সহায়ক হবে।

আয়োজক প্রতিষ্ঠান দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এ এস এম শামীম রেজা জানান, এই সামিটের মাধ্যমে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার একটি সমন্বিত প্রয়াস চালানো হয়েছে। কয়েক দিনের এই আয়োজনে যে জ্ঞানবিনিময় ও নেটওয়ার্কিং হয়েছে, তা ভবিষ্যতে দেশের ডিজিটাল সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। সাইবার ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে জনসংখ্যা কমে যাওয়ায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

সাইবার নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ফিনিক্স সামিট ২০২৬’

আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬