ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রাণ হারালেন ৮ জন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে কিয়েভের ৩০টিরও বেশি স্থানে এই ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। হামলার তীব্রতায় কিয়েভের একটি নয়তলা আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের একাংশ ধসে পড়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। বর্তমানে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আহতদের হাসপাতালে স্থানান্তরের কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক মাহমুদা বেগম: এক মহীয়সী মায়ের স্মরণে কিছু স্মৃতি

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রাণ হারালেন ৮ জন

আপডেট সময় : ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬