ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার ইসরাইলি হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি বিশ্ব সংস্থার মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরাইলের এই ধরনের উসকানিমূলক আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
চিঠিতে ইরাভানি উল্লেখ করেন, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এই হুমকি ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো সুপরিকল্পিত দমননীতিরই অংশ। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইসরাইল একের পর এক রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। নিরাপত্তা পরিষদের নিরবতা ইসরাইলকে আরও বেপরোয়া করে তুলছে এবং এটি বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি সতর্ক করেন।
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ইসরাইলের যেকোনো ধরনের আগ্রাসী বা বৈরী আচরণের দাঁতভাঙা জবাব দেওয়ার অধিকার তেহরান রাখে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইসরাইলের এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















