অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, যথাযথ লাইসেন্স ছাড়া এ ধরনের যন্ত্র ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতির বিরুদ্ধে বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যেকোনো ধরনের বেতার যোগাযোগ যন্ত্রের জন্য তরঙ্গ বরাদ্দ এবং বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ ওয়াকিটকি জব্দ করে মামলা দায়ের করা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তাসেবা প্রদানকারী সংস্থা, শপিং মল, হোটেল ও রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্ক থাকার এবং নিয়ম মেনে লাইসেন্স সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























